
উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের অপসারণ দাবিতে অনশনরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।
অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষার্থীরা হলেন—ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল, ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আরাফাত সাদ, আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী রাকিব, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেসান অর্ক মারান্ডি এবং রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল।
কর্মসূচিতে নেতৃত্বে থাকা ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরাফাত সাদ বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীরা গত তিন দিন ধরে উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন করছেন। এই ভিসি হচ্ছেন সেই ভিসি, যিনি ক্যাম্পাসে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন, একই সঙ্গে ছাত্রলীগ দিয়ে হামলা করেছেন। এমনকি সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছেন। এভাবে হামলা আমাদের দেশের ইতিহাসে কমই হয়েছে। একাত্তরের আগে পাকিস্তানি শাসকেরা এবং আশির দশকে স্বৈরাচারী এরশাদ এটা করত। বর্তমান সরকারের সময়ে আমরা এটি দেখলাম। তাই শাবিপ্রবি শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজুতে অবস্থান করছি। আমরা দুপুর পর্যন্ত অবস্থান করব।’
দাবি মেনে না নেওয়া পর্যন্ত নানাবিধ কর্মসূচি চালিয়ে যাবেন উল্লেখ করে সাদ আরও বলেন, ‘আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
আরও পড়ুন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের সহসভাপতি (ভিপি) রিপুল চাকমাকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে।
১১ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আগামী ১৮ জানুয়ারি। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) এ আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে সে সময় সম্মতি দেন
১৪ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, কলেজ তদারকি, পরীক্ষাব্যবস্থা ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে নানা প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
অ্যাকাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের মোট ৪৮ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী...
১৯ ঘণ্টা আগে