
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগ চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একা অবস্থান কর্মসূচি পালন করেছেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে একটি প্ল্যাকার্ড নিয়ে তিনি ১০ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করেন।
‘সংহতি শাবিপ্রবি’ শিরোনামে ওই প্ল্যাকার্ডে তিনি লিখেন, ‘উপাচার্য ফরিদউদ্দীন-শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়। ক্ষমতার মসনদকে লাথি মারতে পারলে শিক্ষক তারে কয়। এখনই পদত্যাগ করুন।’
এ বিষয়ে জানতে চাইলে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা যে দাবি নিয়ে অনশন করছে, আমি তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতে এই অবস্থান কর্মসূচি পালন করেছি। একজন শিক্ষক যখন পুলিশ, সোয়াত টিমকে ডেকে শিক্ষার্থীদের পেটায়, সেটা আমাদের জন্য খুব লজ্জাজনক। নিজেকে তখন শিক্ষকদের স্থানে দেখতে পারি না। এই নীতিগত জায়গা থেকে উপাচার্যের পদত্যাগ চেয়ে আমি দাঁড়িয়েছি। আমরা আর চাই না উনি উপাচার্য পদে থাকুন।

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
৩ ঘণ্টা আগে