
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংহতি অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সরকারের কাছে উপাচার্যের অপসারণের দাবি তোলেন নেতাকর্মীরা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা দাবি করতে চাই, অনতিবিলম্বে শাবিপ্রবির উপাচার্যকে অপসারণ করা হোক। সরকার অজুহাত দিয়ে এটাকে জেদের বশে পরিণত করেছে। হাজার হাজার শিক্ষার্থীর জীবন যেখানে বিপন্ন, অনশনরত শিক্ষার্থীরা জীবন-মরণের মাঝে দাঁড়িয়ে আছে, তাঁদের বিষয়ে সরকারকে বলতে চাই, কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন হলে এই সরকার, সরকারের শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রগতিশীল শিক্ষকেরা এবং দেশের সাধারণ মানুষ শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা লড়াই করছেন একটা অন্যায়ের বিরুদ্ধে।
এই নেতা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যার সঙ্গে সরকারি দলের নানা স্তরের লোকজন আজ সম্পর্কিত। তাঁর বিরুদ্ধে দেশের মানুষ ও শাবিপ্রবির শিক্ষার্থীরা আজ অবস্থান নিয়েছেন। তাই আর জল ঘোলা না করে, কালবিলম্ব না করে, সব জেদ-অহমিকা পরিহার করে অনতিবিলম্বে সিলেটে গিয়ে (ভিসি যদি স্বেচ্ছায় সম্মানের সঙ্গে পদত্যাগ না করে) তাঁকে অপসারণ করুন। এই দুষ্কর্মের সঙ্গে জড়িতদের অপসারণ করুন এবং আইনের আওতায় আনুন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন।
বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যের তৎপরতা বন্ধের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের এই সমন্বয়কারী বলেন, ‘আমরা দাবি করছি, শিক্ষার্থীদের শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। সরকার সিধা পথে যদি না আসে, তাহলে এই শিক্ষার্থীদের পাশে কেবল বাম গণতান্ত্রিক জোট নয়, সারা দেশের মানুষ এক হয়ে শিক্ষার্থীদের দাবি মানতে বাধ্য করাবে।
সম্প্রতি অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
৩ ঘণ্টা আগে