সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন ঢাকায় অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনরত সাবেক শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, ভিসি ফরিদ তুই কবে যাবি’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও; এক হও’, ‘চাষাভুষার সন্তান, আমরা সবাই সাস্টিয়ান’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও, লড়াই করো’, ‘এক দুই তিন চার, ফরিদ তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলকারীরা শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণের ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদের হস্তক্ষেপ কামনা করেন।
শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ জামশেদুল আলম বলেম, ‘৫২ ঘন্টারও বেশি সময় ধরে আমাদের জুনিয়ররা অনশনরত। তাদের মধ্যে অনেকে অসুস্থ। কিন্তু উপাচার্য এখনো পদত্যাগ করেনি।’

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
৩ ঘণ্টা আগে