উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হলো আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের তারুণ্যনির্ভর প্ল্যাটফর্ম ‘পাঠকবন্ধু’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ২০২৪ সালের ২ মে যাত্রা শুরু করা সংগঠনটি দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।
গতকাল সোমবার বিকেলে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পাঠকবন্ধুর গত দুই বছরের বিভিন্ন কার্যক্রম, উদ্যোগ ও অর্জন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সংগঠনটির বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সৃজনশীল উদ্যোগ তুলে ধরা হয়। এ সময় পাঠকবন্ধুর সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, কাজের স্মৃতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শেয়ার করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঠকবন্ধুর ওয়েবসাইট উদ্বোধন। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গত দুই বছরে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও বিশেষ অবদানের জন্য মোট ১২ জন সংগঠককে পুরস্কৃত করা হয়। পুরস্কারের মানদণ্ড ছিল দুই বছর ধরে সক্রিয় সম্পৃক্ততা, নিজ নিজ শাখায় ইতিবাচক উদ্যোগ গ্রহণ, নতুন বন্ধু ও শাখা তৈরিতে ভূমিকা এবং কেন্দ্রীয় উদ্যোগে অংশগ্রহণ।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তানজিল কাজী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের শিক্ষার্থী মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সৈয়দুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসাইন, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মিনহাজুর রহমান, আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিন সুলতানা উর্বরা, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী তানিয়া আক্তার, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা জান্নাত পিংকি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবীব রানা, পাঠকবন্ধুর মাদারীপুর জেলা শাখার সভাপতি এস এম আরাফাত হাসান এবং চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চীনের শিক্ষার্থী জীবন কুমার সরকার।
এর মধ্য থেকে মোতালেব হোসাইন বলেন, ‘যিনি পাঠক তিনিই বন্ধু, আর যদি ভালো বন্ধুরা একত্র হয়ে ইতিবাচক কিছু কাজ করে, তাহলে সমাজ এবং রাষ্ট্রে অনেক ইতিবাচক পরিবর্তনই সম্ভব। আমি মনে করি, আমরা পাঠকবন্ধুর সদস্যরা সেই কাজটিই করে যাচ্ছি।’
এ ছাড়া গত দুই বছরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন টিজেএমএস ট্রেডিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মায়ময়না খাতুন মনি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী এবং পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান।
বিশেষ সম্মাননা পাওয়া অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, ‘তরুণদের জন্য পাঠকবন্ধু একটি সুন্দর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তাদের মেধা ও মানবিকতার বিকাশ ঘটছে এবং তারা নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছে।’
মায়ময়না খাতুন মনি বলেন, ‘এমন একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য আজকের পত্রিকাকে ধন্যবাদ। পাঠকবন্ধু গত দুই বছরে অনেক কাজ করেছে এবং ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিবিএ বিভাগের প্রধান ড. মোহাম্মদ জুলফিকার আলী। তিনি বলেন, শুধু গণ্ডিবদ্ধ পড়াশোনা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। সহশিক্ষা কার্যক্রম ও এমন সংগঠন শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করে।
সবশেষে আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা পাঠকবন্ধুর সঙ্গে থাকুন। আপনাদের জন্য যা প্রয়োজন হবে, আমরা তা করার চেষ্টা করব। পাঠকবন্ধু আরও বড় হোক—এই প্রত্যাশা করি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান, আজকের পত্রিকার স্পোর্টস হেড রানা আব্বাস, অ্যাড সেলস হেড সিরাজুল ইসলাম সুমন, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম, বাংলা পাজেল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাদিম মাজিদসহ বিভিন্ন শাখার পাঠকন্ধুর সদস্যরা।
কেক কাটা এবং সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাভার বিরুলিয়া ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে টেকসই জ্বালানি ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং কার্বন-নিরপেক্ষ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে একটি আধুনিক স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিতে মায়েদের সমন্বয়ে বিদ্যালয়ভিত্তিক পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১০ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তির আওতায় স্নাতকোত্তর, বিশেষায়ন ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কলম্বিয়া। ‘কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে
রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষক এখন ৬৭৬ জন। তাঁদের মধ্যে ৬৬২ জনের নিয়োগে মানা হয়নি কোনো নিয়মনীতি। সব প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ইচ্ছেমতো তাঁদের নিয়োগ দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
১ দিন আগে