২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তির আওতায় স্নাতকোত্তর, বিশেষায়ন ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কলম্বিয়া। ‘কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষায়নের জন্য ১৮ মাস, স্নাতকোত্তরের জন্য ২ বছর এবং পিএইচডির জন্য ৪ বছর। আবেদনের শেষ সময় ৫ জুন ২০২৬।
কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি রাষ্ট্র। কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে নয়নাভিরাম সমুদ্রসৈকত, পর্বতমালা, নিবিড় সবুজ অতিবৃষ্টি অরণ্য এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। দেশটির উচ্চ শিক্ষাব্যবস্থা শুধু দক্ষিণ আমেরিকায় নয়, বরং বৈশ্বিক মানদণ্ডেও ক্রমাগত উন্নতি করছে।
সম্পূর্ণ টিউশন ফি। এ ছাড়া চিকিৎসাবিমা, ভিসা খরচ, বই ও শিক্ষাসামগ্রীর ব্যয় এবং মাসিক ভাতা দেওয়া হবে।
কলম্বিয়া ব্যতীত অন্য যেকোনো দেশের নাগরিক হতে হবে। স্নাতক পর্যায়ের জন্য উচ্চমাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীর যেকোনো বিষয়ে পেশাগত, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবেবয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। প্রার্থী কোনো কলম্বিয়ার নাগরিকের সঙ্গে বিবাহিত হতে পারবেন না ভর্তির জন্য আইইএলটিএস প্রয়োজন নেই।
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনের পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জুন ২০২৬।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৭ ঘণ্টা আগে