
আগামী বছর (২০২৩ সাল) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আজ শনিবার এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে। পাশাপাশি নতুন কারিকুলামে যারা যুক্ত হচ্ছে, তারাও এখন থেকেই সপ্তাহে দুই দিন ছুটি পাবে।
দীপু মনি বলেন, ২০২৪ সাল থেকে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য এই তিনটি বিভাগ উঠে যাবে। এই বছর থেকে সবার জন্য সমন্বিত বিভাগ করা হবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি সিলেবাস নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েটের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারাও এইচএসসিতে পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেবে।’
নতুন কারিকুলাম বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছে কি না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠছে কি না। সেটি এখন দেখার বিষয়। আমরা যখন চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাব, তখন নিজেদের সার্থক মনে করব। আগের পাঠ্যক্রমে সঠিক গন্তব্যের দিকনির্দেশনা ছিল না। সে নির্দেশনার বাস্তবায়ন করতেই নতুন পাঠক্রম প্রণয়ন করা হয়েছে।’

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান।
১ ঘণ্টা আগে
সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
২০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাতের পর সমাবর্তনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ দিন আগে
দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।
১ দিন আগে