
‘সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা’ শীর্ষক দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ৮ ও ৯ মে, রাজধানীর ঢাকা শেরাটন এবং বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ নিজস্ব ক্যাম্পাসে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইউবির প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন, জানমালের নিরাপত্তা বিধান, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং নিজস্ব সংস্কৃতি ও বিশ্বাসের বিকাশ নিশ্চিত করার জাতীয় আকাঙ্ক্ষা পূরণে বিশ্বব্যাপী নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূইয়া। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এ ছাড়া দেশের ও বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি গবেষণা কেন্দ্র ও সংস্থা গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়। আয়োজকদের মতে, এ সম্মেলন সুশাসন, নৈতিক নেতৃত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় বিজনেস সেশন। এতে আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক ড. মুহাম্মাদ জাফার সাদেক, ডিন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইউবি; অধ্যাপক ড. খান মুহাম্মদ মইনুল হক, ডিন, স্কুল অব সোশ্যাল সায়েন্স; এবং অধ্যাপক মুহাম্মদ এমদাদ হুসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগ, আইআইইউসি।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএ) সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছরের (২০২৬-২৮) জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বাধীন মিডিয়ার...
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান এডুর্যাঙ্ক–এর ২০২৬ সালের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি ষষ্ঠ স্থান অর্জন করেছে।
৬ ঘণ্টা আগে
২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন-উরিতে আবারও একটা ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ৬৪ ধাপ এগিয়ে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৩তম স্থান অর্জন করেছে।
৭ ঘণ্টা আগে
শিক্ষা খাতে সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, অবকাঠামো নয়, শিক্ষা ও জ্ঞানভিত্তিক বিনিময়ই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও আস্থার সেতুবন্ধন তৈরি করতে পারে।
৮ ঘণ্টা আগে