দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন শিক্ষা ক্যাডারের ১ হাজার ৮৭০ প্রভাষক। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক নিজ নিজ কলেজ অথবা দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো।
পদোন্নতি পাওয়া সহকারী অধ্যাপকদের তালিকা দেখুন এখানে (282._compressed —নামে পিডিএফ এড করে দেবেন)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশনাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতির জট আছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আছে। বছরের পর বছর পদোন্নতি না হওয়ায় প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি আন্দোলনে নেমেছিলেন।
গত রোববার থেকে ‘বিসিএস প্রভাষক পরিষদ’-এর ব্যানারে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৭ তম ব্যাচের প্রভাষকেরা।
আন্দোলনরতদের পক্ষে সদ্য পদোন্নতি পাওয়া ৩৪ তম ব্যাচের কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বলেন, কিছু আত্তীকৃত প্রভাষকসহ ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ তম বিসিএসের ব্যাচভিত্তিক পদোন্নতি হলো। শিক্ষা ক্যাডারের ইতিহাসে এটি বড় পদোন্নতি।
তিনি আরও বলেন, ‘৩২ ও ৩৩ তম বিসিএস ব্যাচের চার শতাধিক প্রভাষক চাকরিতে যোগদানের এক যুগ পরও প্রথম পদোন্নতি পাননি। ৩৪ তম বিসিএস ১০ বছর, ৩৫ তম বিসিএস ৯ বছর, ৩৬ তম বিসিএস ৮ বছর, ৩৭ তম বিসিএস ৭ বছর পার করলেও পদোন্নতি পাচ্ছিলেন না। এরপর এ পদোন্নতিতে শুধু প্রভাষকেরা নন, শিক্ষা ক্যাডারের সবাই খুশি। আমাদের আশা ছিল, ৩৭ তম ব্যাচ পর্যন্ত সবার পদোন্নতি হবে। তবে সরকার যে ৩২ থেকে ৩৫ তমদের দাবি পূরণ করল, সে জন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত বাজেটে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী কল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতগুলো উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন। তিনি বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মধ্য দিয়েই হিফজের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষার্থীদের কোরআনের আদর্শ অনুসরণ করে দেশ ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘২০০১ সালে আমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এসব প্রকল্প সম্পর্কে আমার অভিজ্ঞতা ছিল। পূর্ববর্তী সরকার প্রচুর ঋণ এবং অনুদান নিয়েছিল কিন্তু...
৮ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
৮ ঘণ্টা আগে