উচ্চশিক্ষার জন্য দেশের শিক্ষার্থীদের মধ্যে অনেকের পছন্দ ইতালি। তবে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। সেই বাধা কিছুটা সহজ করতে পারে বৃত্তি। আর বিশ্বের পরিচিত বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ার সুযোগ মিললে, তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়। ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এসব সুযোগের জন্য বিবেচিত হতে পারেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি ও টিউশন ফি মওকুফের বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
মিলানে অবস্থিত বোকোনি বিশ্ববিদ্যালয় ইতালির অন্যতম পরিচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯০২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান অর্থনীতি, ব্যবস্থাপনা, অর্থায়ন ও সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে পরিচিত।
স্নাতক ও আইন প্রোগ্রামের প্রথম বর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বোকোনিফোরঅ্যাকসেস টু এডুকেশন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের সুযোগ রয়েছে। এই সহায়তা মূলত শিক্ষার্থীর পারিবারিক আর্থিক ও সম্পদগত অবস্থার মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনভিত্তিক অন্যান্য সহায়তায় ৬০ বা ২০ শতাংশ পর্যন্ত আংশিক টিউশন ফি মওকুফের সুযোগ রয়েছে।
মেধাভিত্তিক সহায়তার পাশাপাশি নারী শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, একই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়া ভাই-বোন এবং শিক্ষার্থী অ্যাথলেটদের জন্যও আলাদা সুযোগ রয়েছে। ৬৬ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধিতা থাকা শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রয়েছে।
স্নাতকোত্তর পর্যায়েও রয়েছে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা। এসব সহায়তার মধ্যে রয়েছে বোকোনি মেরিট অ্যাওয়ার্ড, ওমেন অ্যাওয়ার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত বিশেষ পুরস্কার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ।
এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইএসইউ বোকোনি স্কলারশিপ, আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সহায়তা এবং বোকোনি স্পোর্ট স্কলারশিপের মতো সুযোগ রয়েছে। তবে প্রতিটি বৃত্তির যোগ্যতা, সুবিধা ও আবেদনের প্রক্রিয়া আলাদা।
বৃত্তির ধরন অনুযায়ী শিক্ষার্থীরা পেতে পারেন—
বৃত্তিভেদে যোগ্যতার শর্ত আলাদা। তবে সাধারণভাবে বোকোনির সংশ্লিষ্ট স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা থাকতে হবে। কিছু বৃত্তিতে ভালো একাডেমিক ফল ও মেধা গুরুত্বপূর্ণ। আবার প্রয়োজনভিত্তিক সহায়তার ক্ষেত্রে পরিবারের আর্থিক ও সম্পদগত অবস্থার তথ্য দিতে হয়। নির্দিষ্ট কিছু বৃত্তিতে নারী শিক্ষার্থী, প্রতিবন্ধিতা, খেলাধুলা বা অন্যান্য বিশেষ যোগ্যতাও বিবেচনায় নেওয়া হয়।
বোকোনি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফান্ডিং পেজে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের বৃত্তি ও আর্থিক সহায়তার সর্বশেষ তথ্য পাওয়া যাবে। আবেদনের লিংক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
২ ঘণ্টা আগে
নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।
৪ ঘণ্টা আগে
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার....
৭ ঘণ্টা আগে