
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা সভায় উপস্থিত ছিলেন। তিনি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পৃক্ততার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও অধ্যাপক ঝাং ইয়ানমেই। প্রতিনিধিদলে আরও ছিলেন সহযোগী অধ্যাপক হুয়াং জিয়েজং, সহযোগী অধ্যাপক লি জিয়ানবো, সহযোগী অধ্যাপক চেন ইংহং, অধ্যাপক ইউ লংফেং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। সভায় ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
আলোচনায় একাডেমিক ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ উদ্যোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগ সৃষ্টি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

ডিজিটাল যোগাযোগের এই সময়ে চিঠি লেখার হার কমে যাওয়ায় মানুষের মধ্যে হাতে লেখা চিঠির প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
৩ ঘণ্টা আগে
ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ (১২ অক্টোবর) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের...
৫ ঘণ্টা আগে
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
৭ ঘণ্টা আগে
পরীক্ষা এলেই শোনা যায় সেই বুকভরা গৌরবের কথা—‘সারা রাত জেগে পড়েছি!’ কারও কারও কাছে না ঘুমানো যেন পরিশ্রমের মানদণ্ড। আসলেই কি তাই? শিক্ষার্থীদের হয়ে এই প্রশ্ন নিয়ে ঘুম আপার সঙ্গে কথা বলেছেন...
১৬ ঘণ্টা আগে