রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি বিলুপ্ত করে দুই বছর মেয়াদি বিশেষ কমিটি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধান মালা অনুযায়ী ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মুন্সী হুমায়ুন কবির স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, বিশেষ কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ম. হামিদুল হক মানিক। তিনি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন— শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক ৩), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় শাখার পরিদর্শক, শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ, অভিভাবক প্রতিনিধি শাকিল মোল্লা। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
এর আগে গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অনিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ‘শিক্ষকদের ৯৮ ভাগ অবৈধ, অনিয়ম ৬০০ কোটির’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষক এখন ৬৭৬ জন। তাঁদের মধ্যে ৬৬২ জনের নিয়োগে মানা হয়নি কোনো নিয়মনীতি। সব প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ইচ্ছেমতো তাঁদের নিয়োগ দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। পাশাপাশি একাডেমিক উন্নয়ন ও নগর ভাতা, পরিচালনা কমিটির সম্মানী ভাতা, ভবন নির্মাণসহ বিভিন্ন খাতে মোট ৬০০ কোটি টাকার বেশি অনিয়মের তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন:

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন-এর অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো...
৪ ঘণ্টা আগে
বন্যা ও অতিবৃষ্টির কারণে স্থগিত হওয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ব্যবহারিক বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বাউবির...
৫ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতার বিভিন্ন সম
১২ ঘণ্টা আগে