
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর নিযুক্ত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান। অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় সাবেক প্রক্টরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অধ্যাপক ড. মো. আজম খানকে নতুন প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, ১২ আগস্ট ২০২৬ থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী মোটরযান ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাদি ভোগ করবেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশটি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
নতুন প্রক্টর হওয়ার বিষয়ে অধ্যাপক আজম খান বলেন, ‘আমাকে এক প্রকার জোড় করে এই পদে দেওয়া হয়েছে। বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রক্টর হিসেবে বেশি দিন থাকব না। এখানে অনেক দায়িত্ব যা আমার পক্ষে সম্ভব হবে না।’

রাষ্ট্রপতি কর্তৃক নতুন নিয়োগপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ায় আজ রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিজ্ঞ সদস্যকে শপথবাক্য পাঠ করান।
২৯ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের অভ্যন্তরীণ কাঠামো ও খেলার মাঠ সংস্কারের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় হলের সংস্কারে প্রশাসনের দীর্ঘসূত্রতার প্রতিবাদে রেজিস্ট্রার ভবনের সামনে ক্রিকেট খেলে অভিনব উপায়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
২ ঘণ্টা আগে
আনিকা সুবাহ আহমেদ উপমা রাজধানী ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অর্জন করেছেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক কার্যক্রমে।
৮ ঘণ্টা আগে
একবার, দুবার নয়, সাতান্নবার। বারবার তৈরি হয়েছে, পরীক্ষা হয়েছে, বদলেছে ‘অভয়া’। কোথাও এসেছে প্রযুক্তিগত সমস্যা, কখনো আবার বদলাতে হয়েছে পুরো পরিকল্পনা। তবু থামেননি তাঁরা। প্রতিটি ব্যর্থতা থেকে শিখে নতুন করে শুরু করেছেন।
৯ ঘণ্টা আগে