
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গতকাল সোমবার (১০ আগস্ট) ঢাকার বারিধারায় কূটনৈতিক জোনে অবস্থিত জার্মান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ড. আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও মানসম্মত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম এবং উচ্চতর গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বৈঠকে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার ও দক্ষতা বৃদ্ধিতে জার্মানির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় জার্মান দূতাবাসের পলিটিক্যাল, প্রেস ও কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মনিকা রয়টার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭’ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪-এর স্কেলে) নিয়ে স্নাতক পাস প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
৫ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দীর্ঘদিনের পরিশ্রম, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে এই পরীক্ষার ফল অনেকটাই জড়িত। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিছুটা ভিন্ন। শুধু পাঠ্যবই মুখস্থ করলেই ভালো ফল করা সম্ভব নয়।
৭ ঘণ্টা আগে