
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো ৯ মাস বয়সী ছেলে আকরামুল এবং ৮ মাস বয়সী সাইফান। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
আকরামুল হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সাইফান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে। আকরামুল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর সাইফান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো ল্যাব কনফার্ম কেস পাওয়া না গেলেও হামের উপসর্গ নিয়ে ১২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৮ জন সন্দেহভাজন হামের রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১১৮ জন ভর্তি আছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী উচ্চবিদ্যালয় মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোকে কেন্দ্র করে আগাম প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো হাট ইজারা-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না হলেও স্থানীয়ভাবে ব্যানার-ফেস্টুন দিয়ে প্রচারণা শুরু হওয়ায়...
৬ মিনিট আগে
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।
১২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে একই মালিকের দুটি পুকুরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১০ মে) দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
৩৮ মিনিট আগে
সকাল ৬টার দিকে গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে হরিণটিকে আশ্রয় নিতে দেখা যায়। সুন্দরবনসংলগ্ন এলাকা হওয়ায় ধারণা করা হচ্ছে, হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে। তবে কোনো চোরাকারবারির কাছ থেকে ছুটে এসেও এটি এলাকায় ঢুকে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে