
বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি মায়াবী হরিণ লোকালয়ে ঢুকে একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের একটি দল গিয়ে হরিণটিকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে হরিণটিকে আশ্রয় নিতে দেখা যায়। সুন্দরবনসংলগ্ন এলাকা হওয়ায় ধারণা করা হচ্ছে, হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে। তবে কোনো চোরাকারবারির কাছ থেকে ছুটে এসেও এটি এলাকায় ঢুকে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
হরিণটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় যুবক আসাদুল জানান, তিনি ফসলের মাঠে কাজ করার সময় কয়েকটি কুকুর হরিণটিকে ধাওয়া করতে দেখেন। একপর্যায়ে হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা সেটিকে জাল থেকে মুক্ত করলে হরিণটি দৌড়ে মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে গিয়ে আশ্রয় নেয়।
বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, ‘কুকুরের তাড়া খেয়ে হরিণটি আমার বাড়ির পুকুরপাড়ে এসে পড়ে। পরে আমি বন বিভাগ ও স্থানীয়দের খবর দিই। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।’
এ বিষয়ে জ্ঞানপাড়া বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ, বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
১৩ মিনিট আগে
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকালে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পতেঙ্গা ও কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন নগরবাসী, বিশেষ করে অফিসগামী মানুষ।
২০ মিনিট আগে
টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচির বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকা পড়া শতাধিক পর্যটক অক্ষত অবস্থায় উপজেলা সদরে পৌঁছেছেন। জেলা প্রশাসন ১০ জুলাই পর্যন্ত ৭ উপজেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। সাঙ্গু নদীর তীব্র স্রোত ও পাহাড়ধসের ঝুঁকিতে নৌযোগাযোগও বন্ধ রয়েছে।
২৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে প্রতিবন্ধী স্বামীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত ওই ব্যক্তির নাম আরিফুর রহমান (৮০)। তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী অভিযুক্ত শেফালি বেগমকে (৫৫) জিজ্ঞাসাবাদের
২৭ মিনিট আগে