
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।
শাকিল আহমেদকে পাঁচ মামলায় এবং ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া তাদের এক মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁরা পৃথক ১৩ মামলায় জামিন আবেদন করেছিলেন। তার মধ্যে ১১ মামলায় জামিন হয়েছে।
সাংবাদিক দম্পতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় সাংবাদিক শাকিল আহমেদকে ৬টি এবং ফারজানা রুপাকে ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এগুলোর মধ্যে একটি হত্যাচেষ্টা। বাকিগুলো হত্যামামলা। হাইকোর্ট শাকিল আহমেদকে পাঁচ মামলা ও ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছেন আর একটিতে রুল জারি করেছেন। সেই মামলায় দুজনই আসামি।
২০২৪ সালের ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে একাত্তর টেলিভিশনের সাবেক সংবাদপ্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ এবং তাঁর স্ত্রী ফারজানা রুপাকে (চ্যানেলটির সাবেক প্রতিবেদক ও সংবাদ উপস্থাপক) আটক করে পুলিশ। পরে একেক সময় একেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দুই যুবক লাঠি হাতে প্রস্তুত। মোবাইলে ক্যামেরা প্রস্তুত করে একজন বললেন, ‘চালু করে দিয়েছি।’ এরপরই দাঁড়িয়ে থাকা দুজন বেঁধে রাখা তরুণকে লাঠিপেটা করতে শুরু করলেন। রোববার রাজশাহীর মতিহার থানা এলাকায় এমন ঘটনা ঘটেছে।
৮ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে উদ্ধার মা, মেয়েসহ পাঁচ মরদেহের ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে মা শারমিন খানসহ চারজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। আর এক শিশুকে শ্বাসরুদ্ধ করে মৃত্যু নিশ্চিত করেছে হত্যাকারী।
১৬ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত আলম ফিটার (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান মিয়ার বাবা এবং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণঘাটা বাজার এলাকার মৃত ধলু মাঝির ছেলে।
২৪ মিনিট আগে
নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক। ‘শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা ঘর করি পরিষ্কার’—এই স্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
২৭ মিনিট আগে