
মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি হয়েছে। আজ সোমবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর সাইডলাইনে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। মরিশাসে জনবল রপ্তানির বিষয়ে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীন এক প্রেস রিলিজের মাধ্যমে আজ বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকের শুরুতে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি পাঠানোর লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিতে মরিশাস সরকারকে অনুরোধ করেন।
বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতা তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, টেক্সটাইল শিল্প ছাড়াও বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে বাংলাদেশ সরকার প্রস্তুত।
বৈঠক শেষে মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান আরিফুল হক চৌধুরী।
বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে মরিশাস সরকার অত্যন্ত আগ্রহী। বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন।
মুহাম্মদ রেজা কাসাম উতিম আশ্বস্ত করেন, পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগির বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের গভীর আগ্রহের কথাও তিনি বৈঠকে প্রকাশ করেন।
দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে আরও ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
সিরাজগঞ্জের কাজীপুরে প্রায় ৩৬ বছর আগে বিক্রীত একটি ফসলি জমি পুনরায় দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বগুড়ার ধুনট উপজেলার মোজাম খা কাজীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
৩৭ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিক) বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি ইউনিট চালু রয়েছে, বাকি তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বর্তমানে এ দুটি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে...
১ ঘণ্টা আগে