সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। এদিকে, নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৪ জন রোগী।
আজ শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো মৌলভীবাজারের কুলাউড়ার আবুল কালামের পাঁচ মাস বয়সী ছেলে আল সাইফ এবং সুনামগঞ্জের ছাতকের আবুল হোসেনের আট মাস বয়সী মেয়ে রাফা আক্তার।
বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩৬ জন হাম সন্দেহে চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন রোগী ভর্তি আছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৪ জন ভর্তি আছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
১ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
১ ঘণ্টা আগে
আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
১ ঘণ্টা আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে