
রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ওসমানপুর মৌজার বাসস্ট্যান্ড থেকে আতিকুর রহমান (২৪) নামের ওই যুবককে আটক করা হয়। তাঁর বাড়ি উপজেলার একবারপুর পূর্বপাড়ায়।
পুলিশ জানায়, এ ঘটনায় পীরগঞ্জ থানায় নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২৪ / ২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৪১টি মোবাইল সিম জব্দ করা হয়। এসব সিম অনলাইন ক্যাসিনো ও জুয়ার খেলার সময় ব্যবহারের উদ্দেশে সংরক্ষণ করা হয়েছিল।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
৮ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১ ঘণ্টা আগে