
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক যুবকের ওপর হামলা করে বুকের মাংস ছিঁড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জখম হওয়া লোকমান হোসেন ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।
অভিযোগ উঠেছে, স্থানীয় তাইজউদ্দিন হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে এবার বাদীপক্ষের লোকমান হোসেনকে (২২) মারধর করেন এবং বুকের মাংস ছিঁড়ে নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব দুহুলী গ্রামের আব্দুল করিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ প্রতিবেশী তাইজউদ্দিনের। এর জের ধরে গত বছরের ১ আগস্ট দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল করিম দলবল নিয়ে তাইজউদ্দিনের ওপর হামলা করেন। তাঁকে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালান। পরে গ্রামবাসী ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাইজউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান।
এ ঘটনায় তাইজউদ্দিনের ভাই রিয়াজ উদ্দিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় প্রধান অভিযুক্ত আব্দুল করিমসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত সপ্তাহে আদালতে অভিযোগপত্রও দেয়।
এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আসামিরা। মুক্তি পেয়েই আজ বিকেলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে বাদীপক্ষের ওপর হামলার মহড়া দেন তাঁরা। এ সময় বাদীপক্ষের লোকমান হোসেনকে একা পেয়ে কামড় দিয়ে তাঁর বুকের মাংস ছিঁড়ে নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে গ্রামবাসী দলবদ্ধ হয়ে ধাওয়া দিলে সটকে পড়ে হামলাকারীরা।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় চারটি রাম দা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আহত লোকমানকে স্থানীয়রা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিক্রম চন্দ্র বলেন, ‘মানুষ কামড়ে মাংস ছিঁড়ে নিয়েছে, তাই তাঁকে জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে। আপাতত রক্তপাত বন্ধ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদ রানা বলেন, ‘উত্তেজনার খবর পেয়ে অফিসার পাঠানো হয়েছে। তাঁরা পরিবেশ নিয়ন্ত্রণ করেছেন। ওই অফিসার না ফেরা পর্যন্ত বলতে পারছি না দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কি না।’

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৩ দিন আগে