
কুড়িগ্রামের রৌমারীতে গলায় কংক্রিটের টুকরা বাধা অবস্থায় গোলাপি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার ঢাকার সাভারের দক্ষিণ রাজাশান ও আইচানোয়াদ্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিনুর রহমান (৪৬), মো. আব্দুল মতিন (৪৫) ও রহমত আলী (৫৫)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি, র্যাব-১৩, রংপুর ও র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল আজ দুপুরে ঢাকা জেলার সাভার থানাধীন দক্ষিণ রাজাশান এলাকায় অভিযান চালায়। এ সময় প্রধান আসামি হাসিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার থানাধীন আইচানোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন ও রহমত আলীকে গ্রেপ্তার করা হয়।
রংপুর র্যাব-১৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর নামের এলাকার একটি ডোবার পানি থেকে গৃহবধূ গোলাপির মরদেহ উদ্ধার করে পুলিশ। গোলাপি সদর ইউনিয়নের বাওয়াইর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। স্বামীর মামাতো ভাইদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে গোলাপিকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী এবং বাবার বাড়ির লোকজন। এ ঘটনায় গোলাপির ভাই বেলাল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রৌমারী থানায় মামলা করেন।

চট্টগ্রাম নগরের সিটি গেট পুলিশ চেকপোস্টে একটি দূরপাল্লার বাস থেকে ব্যাগ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে। পুলিশ প্রথমে ব্যাগ উদ্ধারের বিষয়টি অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের বক্তব্যে ব্যাগটি পুলিশের জিম্মায় নেওয়ার তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দফায় দফায় টাকা ঢালার পরও এই রুটে ট্রেনের গতি আটকে দোহাজারী অংশে। দোজাহারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। অথচ চট্টগ্রাম থেকে দোহাজারী অংশে গতি মাত্র ১০ থেকে ৩০ কিলোমিটার। এর মধ্যেই আবার পাহাড়তলী-চট্টগ্রাম-দোহাজারী ৬২ কিলোমিটার রেললাইন...
৬ ঘণ্টা আগে
স্থানীয় মাটি ও আবহাওয়া সহনশীল মানসম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদনের পর তা সুলভ মূল্যে কৃষকের মাঝে সরবরাহের কথা থাকলেও উল্টো ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির বনরূপা হর্টিকালচার সেন্টারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির উপপরিচালক (ডিডি) মো. মাহবুবুর রশীদ চারা উৎপাদন না করে বাইরের জেলার...
৭ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে