
রংপুরের পীরগঞ্জে চাল বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়া ইউনিয়নের টিওরমারী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সবুজ মিয়া (২৮) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তিনি উপজেলার গোপীনাথপুর গ্রামের বকুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে চালবোঝাই একটি ট্রাক্টর খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়া ইউনিয়নের টিওরমারী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তিনি মারা যান।নিহত সবুজ মিয়া পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে সড়ক পরিবহন আইনে আইনে মামলা হবে।

খুলনার সার্কিট হাউস ময়দানের টেনিস গ্রাউন্ডের পাশের জায়গাটি যেন ছোট্ট সবুজ এক অরণ্য। নানা ধরনের দেশি, বিদেশি ফুল আলো করে রেখেছে জায়গাটি। পাশাপাশি রয়েছে রঙিন ফল ধরা নানা জাতের গাছ। মাসব্যাপী বৃক্ষ মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বনজ, ফলদ, ঔষধি গাছ পর্যন্ত আনা হয়েছে এ মেলায়।
৭ মিনিট আগে
আওয়ামী লীগকে নিষ্কৃতি দেওয়ার জন্য, খুনিদের সঙ্গে আঁতাত করার জন্য বিএনপি নিজের এক পালকপুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
১২ মিনিট আগে
লাইসেন্স নবায়ন না থাকা, চিকিৎসক ও লেবারদের বসার জন্য কক্ষ না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
২০ মিনিট আগে
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জসহ জেলার বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ, প্রতিবেশ, কৃষিজমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে; সরকার হারাচ্ছে রাজস্ব। প্রশাসন অভিযান চালানোর কথা জানিয়েছে।
২৩ মিনিট আগে