
রংপুর মহানগরে হারাগাছ থানাধীন এলাকায় নারীর নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় আরিফুল ইসলামকে (২৬) আটক করেছে পুলিশ। আজ রোববার আরিফুলকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল শনিবার রাতে হারাগাছ থানার পুলিশ নিজ বাড়ি থেকে আরিফুলকে আটক করে। আরিফুল ইসলামের বাড়ি হারাগাছ থানাধীন একটি এলাকায়।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরিফুল ইসলাম ভুক্তভোগী ওই নারীর প্রতিবেশী। গত ১২ জুলাই ভয়ভীতি দেখিয়ে কৌশলে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন আরিফুল। স্বামী-সন্তান ও সমাজে সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হন ভুক্তভোগী নারী। কিন্তু গত ২৪ জুলাই নগ্ন ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেন আরিফুল। জানাজানি হলে ভুক্তভোগী নারী গতকাল হারাগাছ থানায় একটি অভিযোগ করেন।
মামলার তদন্তকারী রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রেবেকা সুলতানা সুইটি বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

হিরাকে (২০) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়...
১ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিউমোনিয়া-ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন দেড় শ থেকে দুই শ রোগী হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। আজ সোমবার ৩২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গত কয়েক দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৬৯ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে শিশুর সংখ্যা ১১০।
২ মিনিট আগে
ঢাকায় বিআইজিডির এক সম্মেলনে মাহফুজ আলম প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন, বৈশ্বিকভাবে ইসলামিজম পোস্ট-ইসলামিজমের দিকে গেলেও বাংলাদেশে নির্বাচনের আগে কেন পোস্ট-ইসলামিজম আবার ‘জামায়াতের কোলে’ উঠল। সম্মেলনে গণতন্ত্র, ২০২৬ নির্বাচন, রাজনৈতিক দল ও নারীর অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।
৪ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে কাজ না করেই ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। গেল অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য বরাদ্দের এ অর্থ উত্তোলন করা হয় গত জুন মাসে। কাগজে-কলমে কাজ বাস্তবায়ন দেখিয়ে টাকা উত্তোলন হলেও বাস্তবে কিছুই হয়নি।
৭ মিনিট আগে