
রংপুরের পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে আজ ভুক্তভোগীর ভাই পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত ১০টার দিকে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যান। রাতে প্রবল বৃষ্টির কারণে তিনি একটি দুর্গামন্দিরের বারান্দায় আশ্রয় নেন। এরপর ২ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টার দিকে পাঁচ অভিযুক্ত তাঁকে সেখান থেকে জোর করে তুলে একটি মুদি দোকানে নিয়ে যান। পরে দোকান বন্ধ করে তাঁকে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে দোকান থেকে বের করে দিয়ে পালিয়ে যান।
অভিযোগে পার্বতীপুর গ্রামের ও আর্জেটিনা সর্মথক বিদ্যুৎ সরকার, রতন মিয়া, হবিবর রহমান ও মিথুল এবং পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া গ্রামের হাফিজার রহমানকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেব।’

এক বছর বয়সে বাবাকে হারানোর পর দাদা-দাদির কাছে বড় হয় আকাশ ইসলাম। মা ছেড়ে যাওয়ায় চার বছর বয়সে ২০০৭ সালের অক্টোবরে ফুফু তাঁকে কুষ্টিয়া শিশু পরিবারে ভর্তি করে দেন। ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পাস করে এখন তিনি কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত।
১০ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
২৭ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. তারিফ (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বন আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া এক মিশুকচালকের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার তদন্তে দুর্ঘটনায় জড়িত ডাম্পট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে