
নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. তারিফ (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বন আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. তারিফ জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের মৌলভি আবদুল হাফিজের ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা ইউনিয়নের আমতলি গ্রামের পশ্চিম পাশে সংরক্ষিত বনে অভিযান চালান বনকর্মীরা। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দলকে বনভূমির গাছ কাটতে দেখা যায়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অন্যরা গভীর বনের ভেতরে পালিয়ে গেলেও মো. তারিফকে আটক করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে কেটে রাখা বেশ কয়েকটি গেওয়াগাছ উদ্ধার করা হয়। পাশাপাশি গাছ কাটার কাজে ব্যবহৃত কয়েকটি দা, করাত ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটকের পর তাঁকে প্রথমে জাহাজমারা রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। পরে আজ সকালে উপজেলা সদর ওচখালীতে এনে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান বলেন, বর্ষা মৌসুমে সংরক্ষিত বনে অবৈধ প্রবেশ এবং বনভূমি দখল করে চাষাবাদের চেষ্টা বেড়ে যায়। এ কারণে বনাঞ্চলে টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জাহাজমারা রেঞ্জের আওতাধীন চর ইউনুস এলাকায় প্রায় ১ হাজার ২০০ একর সংরক্ষিত বন এবং নিঝুমদ্বীপে প্রায় ২ হাজার ৫০০ একর এলাকায় জাতীয় উদ্যান রয়েছে। একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমির বন্দোবস্তের নামে এসব বনভূমি দখলের চেষ্টা করছে। বন বিভাগ এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
৯ মিনিট আগে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজধানীর ডেমরা, শনির আখড়া, জুরাইনসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
২৭ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জের চিকিৎসাবঞ্চিত ও অবহেলিত চরাঞ্চলবাসীর দোরগোড়ায় পৌঁছেছে আধুনিক চিকিৎসাসেবা। নদীবেষ্টিত এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসেছে অত্যাধুনিক ভাসমান হাসপাতাল-জাহাজ।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী কয়েক মাস ধরে নিয়মিত ওই এলাকায় বসতেন। তাঁদের গতিবিধি লক্ষ করার পর শুক্রবার রাতে স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাঁদের প্রক্টর অফিসে নেওয়া হয়। এ সময় ওই ছাত্রকে স্থানীয়রা চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ রয়েছে।
৪৩ মিনিট আগে