Ajker Patrika

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১: ১৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ২৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ২৫, তেজগাঁওয়ে ৬৪, মিরপুরে ৮৫, গুলশানে ৩২, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৭ জন রয়েছে।

ডিএমপি আরও জানায়, অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৩০টি ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোনসেট এবং ৩৩০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত