
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস রোগের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধ মেটফরমিন ও গ্লাইক্লাজাইডের মজুত শেষ হয়ে যাওয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে আসা নিম্ন আয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ওষুধ সংগ্রহ করতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।
জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। সামর্থ্যবান রোগীরা বেসরকারিভাবে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসা করালেও নিম্ন আয়ের রোগীদের ভরসার জায়গা এই হাসপাতাল। অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীদের জন্য এখানে সরকারি উদ্যোগে একটি ডায়াবেটিস কর্নার চালু রয়েছে। এ কর্নার থেকে রোগীরা বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে থাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩৫-৪০ জন রোগী ডায়াবেটিস কর্নারে চিকিৎসাসেবা নিতে আসে। গত জুলাই মাসে ৬৫৭ জন রোগী এখান থেকে সেবা নিয়েছে। এত দিন প্রত্যেক রোগীকে এক মাসের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হতো। গত ২১ জুলাই থেকে মজুত শেষ হওয়ায় নতুন করে কোনো রোগীকেই ওষুধ দেওয়া হচ্ছে না। ফলে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছে।
ডায়াবেটিস কর্নারের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স খাদিজা আফরোজ বলেন, ডায়াবেটিসের ওষুধের সরবরাহ বন্ধ থাকায় রোগীদের ওষুধ দেওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওষুধ পেলেই আবার বিতরণ শুরু করা হবে।
চিকিৎসা নিতে আসা শিরিনা আক্তার, সখিনা বেগমসহ কয়েকজন রোগী বলেন, ‘আমরা গরিব মানুষ। এখান থেকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হতো। এখন হাসপাতালে এসে শুনছি ওষুধ নেই। কবে আসবে তা-ও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে। দ্রুত ওষুধ সরবরাহের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ‘মন্ত্রণালয় থেকে ডায়াবেটিসের অত্যাবশ্যকীয় ওষুধ মেটফরমিন ও গ্লাইক্লাজাইডের সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের মজুতও শেষ হয়ে গেছে। নিজস্ব তহবিল থেকে ওষুধ কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওষুধ সংগ্রহ করতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। তবে আগের তুলনায় সীমিত পরিমাণে রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করা সম্ভব হবে।’

হিরাকে (২০) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়...
১ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিউমোনিয়া-ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন দেড় শ থেকে দুই শ রোগী হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। আজ সোমবার ৩২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গত কয়েক দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৬৯ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে শিশুর সংখ্যা ১১০।
২ মিনিট আগে
ঢাকায় বিআইজিডির এক সম্মেলনে মাহফুজ আলম প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন, বৈশ্বিকভাবে ইসলামিজম পোস্ট-ইসলামিজমের দিকে গেলেও বাংলাদেশে নির্বাচনের আগে কেন পোস্ট-ইসলামিজম আবার ‘জামায়াতের কোলে’ উঠল। সম্মেলনে গণতন্ত্র, ২০২৬ নির্বাচন, রাজনৈতিক দল ও নারীর অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।
৪ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে কাজ না করেই ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। গেল অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য বরাদ্দের এ অর্থ উত্তোলন করা হয় গত জুন মাসে। কাগজে-কলমে কাজ বাস্তবায়ন দেখিয়ে টাকা উত্তোলন হলেও বাস্তবে কিছুই হয়নি।
৬ মিনিট আগে