
রংপুরের কাউনিয়ায় ইয়াবাসহ এক গরু ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আটক ওই ব্যবসায়ীর নাম ছকিল উদ্দিন (৫২)। তিনি উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরদাস জামতলা বাজারে ইয়াবা বিক্রি করতে যান ওই গরু ব্যবসায়ী। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাঁর কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আজ ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
৮ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১ ঘণ্টা আগে