
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল দিনগত রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান। শনিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সালাম পালকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানাল স্কুলের ছাত্র ও শিক্ষকেরা। আর এই অভিনব বিদায় আয়োজনে রীতিমতো অভিভূত শিক্ষক আব্দুস সালাম। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়কে মোটরসাইকেলের বহর নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্
২০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে হজরত শাহ রউফ (রহ.)-এর মাজার শরিফের খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে তাঁর বোন রিতা খাতুনও হামলার শিকার হন। গতকাল শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে অবস্থিত হজরত শাহ রউফ (রহ.) দরগাহের ভেতরে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
হামে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রোববার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের আয়োজন করা হয়।
৪৪ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। আজ রোববার (১০ মে) দুপুরে চুনারুঘাট পৌরসভার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
১ ঘণ্টা আগে