
কুষ্টিয়ার দৌলতপুরে হজরত শাহ রউফ (রহ.)-এর মাজারের খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে তাঁর বোন রিতা খাতুনও হামলার শিকার হন। গতকাল শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে অবস্থিত হজরত শাহ রউফ (রহ.)-এর দরগাহের ভেতরে এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন (৪০) ও রিতা খাতুন (৩৫) ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বৈশাখের ২৯ ও ৩০ তারিখ এবং ১ জ্যৈষ্ঠ হজরত শাহ রউফ (রহ.)-এর মাজারে ওরস অনুষ্ঠিত হয়। এবারের ওরসকে সামনে রেখে মাজার এলাকায় নানা প্রস্তুতি চলছিল। ওরস উপলক্ষে সেখানে একটি মেলাও বসে। গতকাল ওই মেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গতকাল তিনি মাজারের ভেতরে রঙের কাজ করছিলেন। এ সময় একই বংশের কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় পাশে থাকা তাঁর বোন রিতা খাতুনকেও মারধর করা হয়। তবে তাঁর ওপর কেন হামলা করা হয়েছে, তা তিনি বুঝে উঠতে পারেননি। পরে রাতে তিনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে নবগঠিত মেলা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, ‘আমরা দায়িত্বে আসার পর মাজারের কোনো খাদেম নেই। তবে শনিবার মাজারের ভেতরে কিছুটা ঝামেলা হয়েছে।’ তিনি দাবি করেন, খাদেম কামালের পরিচিত লোকজনই তাঁর ওপর হামলা চালিয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, গত ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগর এলাকায় কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামিম নামের এক পীরকে তাঁর আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহত শামিমের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।

মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সালাম পালকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানাল স্কুলের ছাত্র ও শিক্ষকেরা। আর এই অভিনব বিদায় আয়োজনে রীতিমতো অভিভূত শিক্ষক আব্দুস সালাম। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়কে মোটরসাইকেলের বহর নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্
৪০ মিনিট আগে
হামে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রোববার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। আজ রোববার (১০ মে) দুপুরে চুনারুঘাট পৌরসভার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে বায়েজিদে সন্ত্রাসীদের ছোড়া গুলি চোখে বিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় থাকা ১১ বছরের শিশু রেশমি আক্তারের অবস্থার কোনো উন্নতি নেই। গুলিটি রেশমির চোখ দিয়ে ঢুকে মাথার গভীরে গিয়ে পেছনের দিকে আটকে আছে। গুলি অপসারণে অস্ত্রোপচার করা হলে তার জীবন আরও ঝুঁকিতে পড়তে পারে বলে মত দিয়েছে বিশেষজ্ঞ...
১ ঘণ্টা আগে