
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। আজ রোববার (১০ মে) দুপুরে চুনারুঘাট পৌরসভার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সে সকালে মসজিদে আরবি পড়তে যায়। নিয়মিত হুজুর অনুপস্থিত থাকায় বদলি শিক্ষক হিসেবে জুবায়ের আহমদ শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। আজ পাঠদান শেষে সকাল ৮টার দিকে জুবায়ের কয়েকজন ছাত্রীকে টিফিনের বাটি ধোয়া ও মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী মাদ্রাসায় নিয়ে যান।
সেখানে জুবায়ের কৌশলে অন্য ছাত্রীদের বারান্দায় ও বাইরে পাঠিয়ে দিয়ে ওই ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকার ও বাইরে থাকা অন্য সহপাঠীদের ডাকাডাকিতে শিক্ষক জুবায়ের দরজা খুলতে বাধ্য হন। ভুক্তভোগী দৌড়ে বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি অবগত করে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত এজাহার করেন। অভিযোগ পাওয়ার পরপরই চুনারুঘাট থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশাচালক সুমন মিয়াকে ছুরিকাঘাতে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। তাঁকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয়নি, স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
১ মিনিট আগে
ফলাফল প্রকাশের পর তানিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিল। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানায় নিয়ে যায়...
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যবিধি না মানার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
৪ মিনিট আগে
প্রবাসী ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে প্রবাসী ছেলে শওকত ক্ষুব্ধ হয়ে বাবাকে গাছের ডাল দিয়ে বাবাকে আঘাত করেন, এতে মাথায় শাজাহান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
৮ মিনিট আগে