
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুলিশ কনস্টেবল এমরান মিয়াকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা দেন স্বজনেরা।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক শংকর কুমার বিশ্বাস জানান, পরিবারের সদস্যরা আহত পুলিশ সদস্যকে ঢাকায় নেওয়ার ইচ্ছার কথা জানান। তাই তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে সকালে আত্রাই রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রামেক হাসপাতালে নেওয়া হয়।
এমরান আলীর বাড়ি পিরোজপুরে। বর্তমানে তিনি বাগেরহাটে কর্মরত। তাঁর শ্বশুরবাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। শ্বশুরবাড়ির কাজে তিনি নওগাঁ এসেছিলেন।
এমরান মিয়ার শ্বশুর আব্দুল খালেক জানান, দুর্ঘটনায় এমরানের বাঁ পা হাঁটুর নিচ থেকে পুরোই বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পা একটু লেগে আছে। রামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বিচ্ছিন্ন পা নিয়ে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। তাই একটি কার্টনে বরফ দিয়ে বিচ্ছিন্ন পাসহ রোগী নিয়ে তাঁরা ঢাকায় রওনা দিয়েছেন।
আব্দুল খালেক জানান, হাসপাতালে নেওয়ার পর থেকেই এমরানকে রক্ত দেওয়া হয়েছে। এ পর্যন্ত তিন ব্যাগ রক্ত ও তিন ব্যাগ স্যালাইন দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরেও রক্ত ও স্যালাইন চলছে।
এমরান আলীর বাবা একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক। এক মেয়ে ও চার ছেলের মধ্যে এমরান সবার ছোট। প্রায় নয় বছর আগে নওগাঁর আত্রাইয়ে বিয়ে করেন এমরান মিয়া। তাঁর বড় মেয়ে তাসমিনের বয়স সাত বছর। সে মানসিক প্রতিবন্ধী। ছোট ছেলে ইয়াসিনের বয়স তিন বছর।
আব্দুল খালেক আরও জানান, তাঁর নিজের কোনো ছেলে নেই। তিনটিই মেয়ে। মেয়েজামাই ছেলের মতো সব বিষয়ে তাঁর খোঁজখবর রাখেন। কিছুদিন ধরে তাঁদের জায়গাজমি নিয়ে একটু জটিলতা চলছে। এসব বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য এমরানকে ডেকেছিলেন। আসার সময় ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে