রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ল্যাব থেকে তাঁকে আটক করা হয়।
আটক ওই শিক্ষার্থীর নাম সোলায়মান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখশ হল শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা গালিবসহ মাদার বখশ হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের সঙ্গে সোলায়মান জড়িত ছিলেন। এ ছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারা রাত নির্যাতনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ক্যাম্পাসে সম্প্রতি ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘সোলায়মানকে জুলাইয়ের সময় শিক্ষার্থীদের নির্যাতন ও সাম্প্রতিক ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনার অভিযোগে আটক করা হয়। পরে আমরা তাকে মতিহার থানায় হস্তান্তর করি। তারা এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে।’
এ বিষয়ে জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদের মোবাইলে কল দিলে রিসিভ করেননি।

চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু মো. জায়ান নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টা পেরিয়েও তার খোঁজ মেলেনি। পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি ও পুলিশে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিচালককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
১৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান...
২৭ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর আরিচপুর রোড এলাকায় অনলাইনে অবৈধভাবে পাখি বিক্রির অভিযোগে যৌথ অভিযান চালিয়ে ১৬টি পাখি উদ্ধার করেছে পুলিশ ও বন অধিদপ্তর। এ ঘটনায় মো. ইব্রাহীম ও মাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে...
৩৩ মিনিট আগে