
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন রংপুর ৫ ও ৬ (মিঠাপুকুর, পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য জেবা আমিন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপকারভোগী রিতু মুন্ডা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘প্রথম পর্যায়ে পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ৬৬৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় এনে খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়িত হলে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, পাইলট প্রকল্প হিসেবে পীরগঞ্জে কার্যক্রমটি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এর সম্প্রসারণ করা হবে।

স্ত্রী নির্যাতনের অভিযোগ ওঠা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বুধবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম।
১৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে দৌলত এন্টারপ্রাইজের অধীনে তিনটি রাস্তার এইচবিবিকরণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে যুবদল নেতা হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর পিআইও কার্যালয় বলছে, নিম্নমানের ইট ব্যবহার করা হলে নতুন করে কাজ করানো হবে।
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর দুই স্কুলছাত্র মেরাজ হোসেন ও কায়েস ভূঁইয়ার মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর তারা স্রোতে তলিয়ে যায়।
৪৩ মিনিট আগে