
গাজীপুরের টঙ্গীর আরিচপুর রোড এলাকায় অনলাইনে অবৈধভাবে পাখি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১৬টি পাখি উদ্ধার করেছে পুলিশ ও বন অধিদপ্তর। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে এই অভিযানে অংশ নেয় থানা-পুলিশও। পরে অপরাধে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. ইব্রাহীম (৩৬) ও মাহিদুল ইসলাম (১৮)।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবার (৯৯৯) গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর রোড এলাকার একটি বাসায় বিপুল পরিমাণ পাখি বিক্রির তথ্য পান বন্য প্রাণী অধিদপ্তরের এক পরিদর্শক।
অভিযান পরিচালনার আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই পরিদর্শক পুলিশি সহায়তা চেয়ে ৯৯৯-এ ফোন করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানায় জানানো হলে কলটি গ্রহণ করেন কনস্টেবল শাহিদা। বিষয়টি সমন্বয় করেন জাতীয় জরুরি সেবা নম্বরে দায়িত্বে (ডিসপাচার) থাকা উপপরিদর্শক (এসআই) আমানত হোসেন।
পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ও বন অধিদপ্তরের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ১৫টি ময়না, একটি টিয়াসহ ১৬টি পাখি উদ্ধার করা হয়। সেই সঙ্গে অবৈধভাবে পাখি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. ইব্রাহীম ও মাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
৪ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ নোটিশ...
৮ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে