
রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। সোমবার সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এই ঘটনা ঘটে। ধার নেওয়া ৪৫০ টাকা ফেরত না দেওয়ার কারণে এই ঘটনা ঘটান আশিকুরের বন্ধু ফয়সাল আলী জয় (২৬)।
নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। আর তাঁর বন্ধু ফয়সালের বাবার নাম মোন্তাজ আলী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে। পেশায় তিনি অটোরিকশাচালক। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এরপর ফয়সাল ফিরে আসেন। বেলা ১১টার দিকে তিনি ভাড়া মারতে অটোরিকশা নিয়ে বের হন। তখন আবার আশিকুরের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় আবার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন ছুরি দিয়ে আশিকুরের বাঁ পাঁজরে আঘাত করেন ফয়সাল। এরপর কৌশলে ফয়সাল পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার পর ফয়সালকে ধরতে তাঁরা অভিযান শুরু করেন। পরে রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
৮ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৯ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
১০ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
১১ ঘণ্টা আগে