
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩০), তাঁর স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১৮) ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা (২৫)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী থেকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। ঢুলটি বহরপুর এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ ঘটনা আরও দুজন গুরুতর আহত হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়।
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজের ২৫ দিন পর একটি পুরোনো কবর থেকে মন্টু ব্যাপারী ওরফে মনু ব্যাপারী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামের মৃত সাহেব আলী মাদবরের পুরোনো কবর থেকে তাঁর মরদেহ
৩৭ মিনিট আগে
পুলিশ জানায়, ওই বিশ্ববিদ্যালয়ে উৎস রায়ের যাবতীয় বকেয়া পাওনা ছিল ৭৬ হাজার ৮১৬ টাকা। গতকাল (২০ এপ্রিল) উৎস পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি আবেদন করেছিলেন। যেখানে এক মাসের মধ্যে ফি পরিশোধের সময় চেয়ে অনুরোধ জানান কর্তৃপক্ষকে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৩৫) ও সোহাগ (২৫) নামের এক যুবক মারা গেছেন। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে আলাদা দুটি ট্রেনে কাটা পড়েন তাঁরা।
১ ঘণ্টা আগে
প্রতারকচক্র নিশ্চিত ভিসা বা চাকরির নিশ্চয়তা দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। এ ধরনের প্রলোভনে সাড়া না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে