
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে সরকার থাকবে। তাঁদের চিকিৎসা, কল্যাণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সরকার কাজ করছে।
আজ বুধবার সকালে রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা সন্তানের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
পরে জুলাই স্মৃতিস্তম্ভে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার-সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
১০ মিনিট আগে
আজ বেলা ২টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
১২ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের এক নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম ফরিদুল আলম ভুলু। তিনি কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক।
২২ মিনিট আগে
জয়পুরহাট সদরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকশ্যাম এলাকার রায়হান হোসেন, পূর্ব ধানমন্ডি এলাকার সাইদুল ইসলাম ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার
২৯ মিনিট আগে