
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেপ্তারের প্রতিবাদ ও ৫ দফা দাবিতে পাবনার সাঁথিয়ায় মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাজা, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আজিম উদ্দিন, তারিকুল প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
একই দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী জেলা ও মহানগর শাখা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। এ সময় বক্তারা হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ, আত্মসম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান।

এবার কোরবানির হাট কাঁপাবে দিনাজপুরের সম্রাট! আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের এই ষাঁড়টিকে। ধূসর রঙের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন ৩০ মণ অর্থাৎ ১১২৫ কেজি। ভালোবেসে মালিক এর নাম রেখেছেন সম্রাট। মালিকের আশা, সম্রাটকে বিক্রি করবেন ১২ লাখ টাকায়।
১৪ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।
২৭ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে কুকুরের কামড়ে কমপক্ষে আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশু মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তিন শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত আহত...
৩৯ মিনিট আগে
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের ভয়ে ১৯টি ইয়াবা গিলে ফেললেন যুবক। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহাগ ফকির (৩৬) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল...
৪১ মিনিট আগে