
রাজশাহীতে চোর সন্দেহে চার যুবককে ধরে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার চারজনকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে নগরের ১৮ নম্বর ওয়ার্ডের বিমান চত্বর এলাকার একটি চেম্বারে চার যুবককে নেওয়ার পর মারধর করা হয়। পরে তাঁদের শাহ মখদুম থানা-পুলিশে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান চত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাঁদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাঁদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়।
এ বিষয়ে কথা বলতে শাকিলুর রহমান রনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি।
১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. বেলাল বলেন, যাঁদের মারধর করা হয়েছে, তাঁরা এলাকায় বিভিন্ন চুরির সঙ্গে সম্পৃক্ত। তবে কাউকে এভাবে মারধর ও চুল কেটে দেওয়া ঠিক হয়নি।
এ বিষয়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা চারজনকে থানায় সোপর্দ করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।
২৭ মিনিট আগে
টেকনাফ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাত ৯টার পর থেকে সীমান্তের ওপার মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তর থেকে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমানের গর্জন ভেসে আসতে থাকে।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় মা-বাবার চোখের সামনেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে খুশি রানী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা কুকিল চন্দ্র ও মা সুরমা রানী। বুধবার রাত ৮টার দিকে জেলার ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
৮ ঘণ্টা আগে