
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার রাত ৯টার পর থেকে সীমান্তের ওপার মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতর থেকে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমানের গর্জন ভেসে আসতে থাকে। বিস্ফোরণের তীব্রতায় সীমান্তবর্তী এলাকার অনেক ঘরবাড়ি কেঁপে ওঠে। এতে সীমান্তবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
সীমান্তঘেঁষা সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, রাত ৯টার পর থেকেই ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি অনুভূত হয়। ফলে সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ দিলু জানান, বিকট বিস্ফোরণের শব্দ টেকনাফ শহর পর্যন্ত স্পষ্ট শোনা গেছে। একই সঙ্গে নাফ নদীর ওপার থেকে মাঝেমধ্যে আগুনের ঝলকানিও দেখা যাচ্ছিল, যা কিছুক্ষণ পর আবার মিলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের শব্দে অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক সবচেয়ে বেশি লক্ষ করা গেছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত মিয়ানমারের বিমানবাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অন্তত ২৭টি বোমা নিক্ষেপ করেছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে মিয়ানমারে সংঘর্ষের সময় টেকনাফ সীমান্তে একই ধরনের বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে এসব...
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শন করেন তিনি। এরপর শনিবার রাতেই প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও ছেলের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয় এবং তাঁর শ্বশুরের মরদেহ নেওয়া হয় থানাপাড়ায়। ধর্মীয় রীতি অনুযায়ী দেবাশীষ দত্ত ও তাঁর তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকারের প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে