
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে আল-বদর সংগঠনের শীর্ষ অপারেশনাল কমান্ডার আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ভারতীয় নিরাপত্তা সংস্থার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এই জঙ্গিনেতা জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনার অন্যতম মূল সংগঠক ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ভারতের নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে পাকিস্তান ও দেশটির অধিকৃত কাশ্মীর অঞ্চলে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মুহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ৫০ জনের বেশি শীর্ষ নেতা একই ধরনের হামলায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) ভারতীয় এনডিটিভি জানিয়েছে, আরজামান্দ গুলজারের বাড়ি ছিল ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার রাতনিপোরা এলাকায়। প্রায় সাত বছর আগে তিনি পাকিস্তানে চলে যান এবং পরে আল-বদর সংগঠনে যোগ দেন। ধীরে ধীরে তিনি সংগঠনটির অপারেশনাল কমান্ডারের দায়িত্ব পান। সীমান্তের ওপার থেকে তিনি ভারতীয় কাশ্মীরে নিয়োগ, অর্থায়ন ও অস্ত্র সরবরাহের নেটওয়ার্ক পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালে গুলজারকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে। দক্ষিণ কাশ্মীরে তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও তিনি সক্রিয় ছিলেন বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের।
নিরাপত্তা কর্মকর্তাদের মতে, পুলওয়ামা, শোপিয়ান ও আওয়ান্তিপোরা এলাকায় তাঁর নেটওয়ার্ক সক্রিয় ছিল। পাকিস্তান থেকে ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের’ মাধ্যমে অস্ত্র, অর্থ ও নির্দেশনা পাঠানো হতো। বিস্ফোরক উদ্ধার, গ্রেনেড হামলা ও জঙ্গি নিয়োগ-সংক্রান্ত একাধিক ঘটনায় তাঁর নাম উঠে আসে।
বিশ্লেষকদের মতে, আরজামান্দ গুলজারের মৃত্যু কাশ্মীরে সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। এর আগে গত এপ্রিল মাসে খাইবার পাখতুনখাওয়ায় লস্কর কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদিও অজ্ঞাত হামলাকারীদের গুলিতে নিহত হন। এ ছাড়া গত মার্চে লাহোরে লস্করের প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপরও হামলা চালানো হয়। তবে তিনি প্রাণে বেঁচে যান।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১৬ মিনিট আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
২ ঘণ্টা আগে
বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্করের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানহানিকর বক্তব্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সম্পত্তি নিয়ে একটি পুরোনো মামলার শুনানিতে আদালত এই রায়...
৪ ঘণ্টা আগে
চীনের এই জনসংখ্যার সংকট এখন ‘গাণিতিকভাবে অপরিবর্তনশীল’ এবং এটি সময়ের ব্যবধানে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভোক্তা বাজার এবং বিশ্বমঞ্চে পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেবে...
৫ ঘণ্টা আগে