
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, আজ শুক্রবার স্থানীয় সময় সকালে পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড শহরে এই রক্তক্ষয়ী হামলার ঘটনাটি ঘটে।
মিডল্যান্ডের মেয়র লরি ব্লং গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে আমরা ১১ জন ভুক্তভোগীর তথ্য নিশ্চিত করতে পেরেছি। ঘটনাস্থলেই অন্তত একজন মারা গেছেন।’ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান মেয়র লরি। তিনি বলেন, ‘গোলাগুলি বন্ধ হয়েছে এবং হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’
মিডল্যান্ড পুলিশ প্রধান গ্রেগ স্নো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানান, শুক্রবার সকালে ৪৬০০ ব্লক ওয়েস্ট ওয়াল স্ট্রিট এলাকার একটি ভবন থেকে আকস্মিক গুলির শব্দ শুনতে পান দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। শব্দ শোনার সঙ্গে সঙ্গেই তাঁরা দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলেন এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
শুরুতে হামলাকারীকে জীবিত অবস্থায় কাবু করার চেষ্টা করা হলেও কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির অবসান ঘটে বন্দুকধারীর মৃত্যুর মধ্য দিয়ে। তবে হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে নাকি নিজে আত্মহত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
গুলিবিদ্ধদের মধ্যে ৯ জনকে দ্রুত স্থানীয় মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মুখপাত্র তাসা রিচার্ডসন সিএনএনকে বলেন, ‘ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং বাকি ৫ জনের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।’
এদিকে হামলার ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে পুরো হাসপাতাল চত্বরে ‘লকডাউন’ জারি করা হয়। পরবর্তীতে সকাল ১০টা ১০ মিনিটে মূল হাসপাতালের লকডাউন তুলে নেওয়া হলেও এর জরুরি বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ বা লকডাউনে থাকবে বলে জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অতি জরুরি চিকিৎসা প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে এই মুহূর্তে হাসপাতাল এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
টেক্সাসের ফোর্ট ওর্থ ও এল পাসো শহরের মাঝামাঝি অবস্থিত এই মিডল্যান্ড শহরে হঠাৎ কেন এই ধরনের হামলা চালানো হলো এবং নিহত সন্দেহভাজন হামলাকারীর পরিচয় কী, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৯ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১১ ঘণ্টা আগে