
বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্করের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানহানিকর বক্তব্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সম্পত্তি নিয়ে একটি পুরোনো মামলার শুনানিতে আদালত এই রায় দেন।
হাইকোর্ট জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম কাউকে কোনো সেলিব্রিটি বা সাধারণ মানুষের বিরুদ্ধে মানহানিকর কিংবা অবমাননাকর মন্তব্য করার অধিকার দেয় না। কোনো অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে না ছড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত করা উচিত। আদালত আরও নির্দেশ দেন, কেতন কাক্করের এই ধরনের কনটেন্ট যদি তৃতীয় কোনো পক্ষও আপলোড করে থাকে, তবে তা সরিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এই বিরোধের সূত্রপাত মূলত সালমানের পানভেল ফার্মহাউসের নির্মাণকাজকে কেন্দ্র করে। প্রতিবেশী কেতন কাক্করের অভিযোগ ছিল, সালমান খান তাঁর ফার্মহাউস নির্মাণের সময় পরিবেশগত নানাবিধ নিয়মকানুন লঙ্ঘন করেছেন এবং কাক্করের বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।
পরে তিনি সালমান খানের বিরুদ্ধে অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য, ভিডিও ও মন্তব্য করেন।
এসব অভিযোগের জবাবে ২০২২ সালে সালমান খান তাঁর এই প্রতিবেশীর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। সালমান অভিযোগ করেছিলেন, কেতন কাক্করের টুইট এবং ইউটিউব ভিডিওগুলো শুধু মানহানিকরই নয়, এগুলো সাম্প্রদায়িক উসকানিও ছড়াতে পারে। সালমানের দাবি অনুযায়ী, কেতনের আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।
তবে আদালত পর্যবেক্ষণে বলেন, সালমান খান যে নির্দিষ্ট ভিডিওটিকে মানহানিকর বলে দাবি করেছেন, সেখানে কাক্কর সরাসরি অভিনেতাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন—এমনটি তিনি প্রমাণ করতে পারেননি।
এর জবাবে সালমানের আইনজীবী আদালতে বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই এসব অভিযোগ বিবাদীর (কেতন কাক্কর) কল্পনামাত্র। সম্পত্তি নিয়ে বিবাদের মধ্যে আপনি কেন আমার মক্কেলের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করছেন? কেন এখানে ধর্মকে টেনে আনা হচ্ছে? আমার মক্কেলের মা একজন হিন্দু, বাবা মুসলিম এবং তাঁর ভাইয়েরাও হিন্দুদের বিয়ে করেছেন। তাঁরা সমানভাবে সব উৎসব উদ্যাপন করেন।’
আদালতে সালমানের আইনজীবী আরও বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে মামলা হতে পারে। বিবাদী মামলা করবেন। কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় আমার মক্কলের বিরুদ্ধে কুৎসা রটাতে পারেন না।’
উল্লেখ্য, বলিউড ভাইজানখ্যাত সালমান খানকে সর্বশেষ ২০২৫ সালে বহুল আলোচিত ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।

সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
২ ঘণ্টা আগে
গত মাসে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান—ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এমন একটি প্রতিবেদনকে সাজানো নাটক বা প্রতারণা বলে মনে করছে তুর্কি কর্তৃপক্ষ। তাদের সন্দেহ, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য চুক্তি ও আলোচনা বানচাল করার উদ্দ
২ ঘণ্টা আগে