Ajker Patrika

নরসিংদীতে আদালত প্রাঙ্গণে হামলার শিকার ছাত্রদল নেতা

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে আদালত প্রাঙ্গণে হামলার শিকার ছাত্রদল নেতা
আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন পলাশ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এই ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতার নাম সিয়াম হোসেন পলাশ (২৮)। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার এমরান মিয়ার ছেলে।

আহত ব্যক্তির বাবা এমরান মিয়া ও পরিবারের সদস্যরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যান সিয়াম। হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলে সন্ত্রাসীরা তাঁকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর সিয়ামকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর মাথায় চারটি সেলাই লেগেছে। এ ছাড়া শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, আহত ব্যক্তির ওপর প্রতিপক্ষ জজকোর্টের ৩ নম্বর গেট এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে পিটিয়ে আহত করা হয়। পরে কোর্ট পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত