
ময়মনসিংহে উদ্যাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জেলার প্রায় আড়াই হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
ঈদুল আজহার প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় ও একই মাঠে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার উপজেলাগুলোতেও ছোট-বড় জামাত অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান ঈদগাহে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার, ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতসহ দলে দলে মুসল্লিরা অংশ নেন। বৈরী আবহাওয়ার মধ্যে প্রথম জামাতে প্রায় ৩০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় মসজিদে।
প্রথম জামাতে হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও দ্বিতীয় জামাতে হাফেজ মাওলানা আতিকুর রহমান ইমামতি করেন।
নামাজ শেষে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘বিগত দিনের জঞ্জাল দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনা করতে হবে। বিশ্বের সকল মুসলিম উম্মাহ যেন ভালোভাবে চলে, সেই প্রত্যাশা করি।’
সিটি প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার বলেন, ‘আমরা যেমন নিজের ঘরকে পরিষ্কার রাখি, ঠিক তেমনি কোরবানির বর্জ্য অপসারণ করে শহরকে পরিষ্কার রাখতে হবে।’

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হচ্ছে। ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, এটাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
১৪ মিনিট আগে
ত্যাগের মহিমা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে উদ্যাপিত হয়েছে ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ মাস আগে সংঘটিত চাঞ্চল্যকর মাথাবিহীন আব্রাহাম খান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও পলাতক আসামি মোবারক মণ্ডলকে ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমটি মেঘনা ট্রেডার নামের জাহাজটিতে আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে।
২৩ মিনিট আগে