
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় অকৃতকার্যের আশঙ্কায় মাফিয়া সুলতানা মাহি (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহি কাকনহাটি গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
মাহি এ বছর ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার জেনারেল শাখা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা ভালো হলেও একটি বিষয়ে পরীক্ষা খারাপ হয়েছিল মাহির। বিষয়টি পরিবার জানতে চাইলে সে অকৃতকার্য হওয়ার আশঙ্কায় পড়ে। এর জেরে আজ ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
পরে পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় মাহির মরদেহ উদ্ধার করেন।
নিহত মাহির পিতা আব্দুল খালেক বলেন, ‘কিছুদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, “মা তোর পরীক্ষা কেমন হয়েছে, ফেল করবি না তো?” এরপর থেকেই মেয়ের চলাফেরায় আমার কিছুটা সন্দেহ হয়েছিল। কিন্তু কখনোই ভাবিনি সে এমন কাজ করে বসবে। এ ছাড়া আর কোনো কারণ আমার জানা নাই। আমার ধারণা একারণেই মেয়েটা আত্মহত্যা করেছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়ে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে