
ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন ও সমাবেশকে সামনে রেখে টানানো একটি ব্যানার গভীর রাতে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিযোগটি করেন জাতীয় যুবশক্তি হালুয়াঘাট শাখার সদস্যসচিব রেজাউল করিম।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহাল এলাকায় সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে শুক্রবার রাতেই মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন টানানোর কাজ শেষ করা হয়।

ভিডিও বার্তায় রেজাউল করিম অভিযোগ করেন, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হানের একটি বড় ব্যানার গভীর রাতে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে আবু রায়হান বলেন, ‘আমরা পদযাত্রার সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছি। রাতের আঁধারে কে বা কারা এ ন্যক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ধরনের কর্মকাণ্ডে আমাদের কর্মসূচি ব্যাহত হবে না। শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে আমরা বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি বা ভিন্নমতের কণ্ঠ রোধের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের কাছে আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফেরদৌস আলম বলেন, ‘রাতের আঁধারে ঘটনাটি ঘটেছে বলে আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এনসিপির সমাবেশকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে