
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন এবং তাঁর লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আফজাল।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলেঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে।
আসাদুজ্জামান আলী জানান, আজ সকালের দিকে থানার একটা বিষয় নিয়ে কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফজাল হোসাইনের সঙ্গে ফোনে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এরপর দুপুর ১২টার দিকে আফজাল হোসাইনের নেতৃত্বে ২০০ থেকে ৩০০ মানুষ তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা টিভি, ফ্রিজ, আসবাবসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেছে।
এ সময় তারা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। প্রায় ১ ঘণ্টা এই তাণ্ডব চালিয়েছে তারা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আসাদুজ্জামান আলী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসাদুজ্জামান আলী বলেন, ‘আমি থানায় অভিযোগ দিয়েছি। তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’

অভিযোগ অস্বীকার করে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, ‘আলী ও তার বাবার অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। কুমারখালীতে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত। তারা চাঁদাবাজি করে, মানুষকে মারধর করে ও হুমকি দেয়। এতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এর সঙ্গে কোনো সংগঠন জড়িত নয়। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিক্ষুব্ধ জনতাকে আমরা কীভাবে ঠেকাব। তারা অতিষ্ঠ হয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এর সঙ্গে জামায়াতের নেতা বা জামায়াত কোনোভাবেই সম্পৃক্ত নয়। ঘটনার সময় আমি আমার অফিসে ছিলাম।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্যসচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ আজকের পত্রিকাকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৫ ঘণ্টা আগে